নিউ দিল্লি / পীযূষকান্তি বিশ্বাস

 নিউ দিল্লি / পীযূষকান্তি বিশ্বাস

১৫ মার্চ ২০১৬


আজ নিউদিল্লি কালীবাড়ী প্রাঙ্গনে শুভারাম্ভ হলো পঞ্চদশ বইমেলারপ্রতি বছরের মত অগনিত বাংলা পাঠক, শ্রোতা , কর্মকর্তা ও প্রকাশনীদের সামনে রেখে প্রদীপ প্রজ্জলন করে বইমেলা উদ্বোধনের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রখ্যাত বাংলা সাহিত্যিক নবনীতা দেব সেন । উক্ত অনুষ্ঠানে দিল্লি ও কলাকাতার প্রখ্যাত সাহিত্যিকরা বাংলা ভাষার প্রসারের প্রয়োজনীয়তা নিয়ে এবং বাংলা বইয়ের বিপনন কে উৎসাহ দিয়ে নিজ নিজ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ নন্দিতা চ্যাটার্জী, অনিতা অগ্নিহোত্রী, ত্রিদেব চ্যাটার্জী, বিকাশ নিওগী, দেবাশীষ ভৌমিক, মৃনাল বিশ্বাস, ও তপন সেনগুপ্ত । এই উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন বিশিষ্ট বাচিক শিল্পী বিশাখা মুখোপাধ্যায় । বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জানান বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত এই বইমেলা চলবে টানা ছয়দিন অর্থাৎ ২০ তারিখ পর্যন্ত । থাকবে গল্প পাঠ, আবৃত্তি, বসে আকা প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা  ছাড়াও বিভিন্ন লোক সংস্কৃতির অনুষ্ঠান এ ছাড়াও থাকছে দিল্লির বাংলা কবিদের স্বরচিত কবিতা পাঠ ১৬, ১৭ ও ২০ মার্চ প্রতিদিন বিকেল ৪ টায়। গল্প পাঠের আয়োজন করা হয়েছে প্রতিদিন সন্ধ্যা ছটায় ।  রয়েছে শ্রুতি নাটক, নাটকের ইতিহাস নিয়ে আলোচনা, বর্হিবঙ্গের বাংলা সাহিত্য, দিল্লিতে বাংলা সাহিত্য, বাংলাদেশের সাহিত্য নিয়ে বিশেষ আলোচনার অনুষ্ঠান । 

চিত্র ১ঃ বইমেলা উদ্বোধনের একটি দৃশ্য

বইমেলার প্রকৃত আকর্ষন কলকাতা, আগরতলা ও ঢাকার বিভিন্ন প্রকাশনীর  বিখ্যাত বাংলা পুস্তক ভান্ডার । এই বইমেলায় আয়োজন করা হয়েছে ৫০ টির মতো বুক স্টল । সপ্তর্ষি, গুরুচণ্ডালি, লালমাটি প্রকাশন, সাহিত্য পরিষদ, দেজ পাবলিশিং ,পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ড , আনন্দ পাবলিশার্স,  সৃষ্টিসুখ প্রকাশন , অভিযান পাবলিশার্স প্রভৃতি পাবলিকেশনরা নিজেদের পুস্তক সম্ভার ঢেলে সাজিয়েছেন । বই কেনার সাথে সাথে আরো আছে সুস্বাদু খাবারের স্টলের ব্যবস্থা ।


 রাজধানীর বাংলা পাঠকের ভীড় প্রথম দিন থেকেই উপচে পড়েছে । প্রথম দিন থেকেই বিক্রি শুরু হয়ে গিয়েছে । দিল্লি বইমেলায় বই বিক্রির হার ক্রমবর্ধমান । দূর দূর থেকে এসেছে নানা প্রকাশনী । আজ এই ইন্টারনেটের যুগে প্রিন্টেড পুস্তককে প্রাসঙ্গিক করে রাখতে দিল্লির এই বইমেলার শুভ উদ্দোগকে স্বীকার করে নিয়েছেন লেখক ও পাঠাক সমাজ । বইমেলা শুধু বই কেনাবেচার স্থান রয়ে যায়নি বরং হয়ে উঠেছে দিল্লির বাঙালি কবি ও সাহিত্যিকদের কাছে এক মিলনমেলা । যদি আপনি দিল্লি এন সি আর এ বাস করেন আর বাংলা ভাষার প্রতি এক টান অনুভব করেন তবে আপনার জন্য “দিল্লির লিটল ম্যাগাজিন ও আড্ডা” স্টল রাখা হয়েছে ।  এখানে রয়েছে দিল্লি এন সি আর এরিয়ার সমস্ত কবি ও সাহিত্যিকদের প্রতিদিন আড্ডার ব্যবস্থা রয়েছে দিল্লির নিজস্ব বাংলা রচনার মুল্যবান সম্ভারে সাজানো হয়েছে সম্পূর্ণ ২৯ নং স্টল আজ এখানে আড্ডা দিতে এলেন দিল্লির প্রখ্যাত কবি ও দিল্লি হাটার্সের সম্পাদক দিলীপ ফৌজদার, আত্মজা প্রত্রিকার সম্পাদক রিমা দাস, কবি শাশ্বতী নন্দ, কবি রেখা নাথ, সাহিত্যিক মনিরত্ন মুখোপাধ্যায় ও অন্যান্য প্রমুখ কবিগন এই জানজটময় পাথুরে শহরে সাহিত্যের এক অনুকুল পরিবেশ সৃষ্টি করে দিল্লি বইমেলা বাংলা সাহিত্যের মুকুটে এক নতুন পালক জুড়ে দিয়েছে ।  


চিত্র ২ঃ দিল্লি লিটল ম্যাগাজিন ও আড্ডা স্টলের একটি দৃশ্য 




Comments