কবি পরিচিতি - পীযূষকান্তি বিশ্বাস

 


২০১৬ তে লেখাঃ 

 পীযূষকান্তি বিশ্বাস । জন্ম হাট বহিরগাছি, জেলা নদীয়া, পশ্চিমবঙ্গ , ভারত । পিতা জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস ভাবগান গায়ক, গীতিকার ।  মাতা, করুণাময়ী বিশ্বাস । কবি পীযূষকান্তি বিশ্বাস পেশায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার, দিল্লি নিবাসী বাঙালী । বাংলা ভাষায় কবিতা লেখেন । দিল্লির মহাবীর এনক্লেভ থেকে প্রকাশিত 'কথাঞ্জলী' পত্রিকার মাধ্যমে তার পরবর্তী জীবনের সাহিত্য যাপনের শুরু । ২০০৭ এ তার প্রথম গ্রন্থ 'বাঁধা নয় রক্ত' প্রকাশ পায় । ২০১৪ এ দিল্লি হাটার্সের সম্পাদক দিলীপ ফৌজদারের সহায়তায় তার দ্বিতীয় কবিতার গ্রন্থ  'ঘুমঘর'  দিল্লি বইমেলায় প্রকাশিত হয় । ২০১৬ তে কলকাতার অভিযান পাবলিশার্স তৃতীয় কবিতা গ্রন্থটি 'আকাশ চুম্বন'  প্রকাশ করেন । কবিতা লেখা ছাড়া, পীযূষকান্তি বিশ্বাস বাংলা সাহিত্য পরিসরে, বিভিন্ন ব্লগ ম্যাগাজিন, লিটল ম্যাগাজিনে কবিতা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ লিখে থাকেন । কবি, পীযূষকান্তি বিশ্বাস, লিটল ম্যাগাজিন 'কথাঞ্জলী', 'প্রতিভা পথিকৃৎ' ও 'দিগঙ্গণ' পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন ।  সম্পাদক হিসাবে তিনি সম্পাদনা করেছেন 'শূন্যকাল' ওয়েব ম্যাগাজিন । বর্তমানে ‘দেহলিজ’ পত্রিকার সম্পাদনা ও পরিচালনার দায়িত্বে আছেন । 



Comments